শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১৭ পিএম, ২০২৫-১০-২১
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হয়ে আসার পর বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ
মিরপুরে প্রথম ওয়ানডেতে স্পিনাররা বড় ভূমিকা রেখেছিলেন। আজও ভেন্যু একই হওয়ায় কন্ডিশনও অনেকটা একই রকম থাকার কথা। প্রথম ম্যাচে ব্যাটিং খুব একটা সহজ ছিল না। উইকেট ছিল ধীরগতির, আর স্পিনাররা পেয়েছিলেন দারুণ টার্ন। লেগ স্পিনার রিশাদ হোসেন একাই নিয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতেও স্পিনাররা পাবেন বাড়তি সুবিধা।
স্পিন-নির্ভর উইকেটের কথা মাথায় রেখে বাংলাদেশ দল একাদশে ফিরিয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। প্রথম ম্যাচ খেলা তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হয়েছে। ফলে বাংলাদেশ দল খেলছে মাত্র একজন স্পেশালিষ্ট পেসার (মোস্তাফিজ) নিয়ে। অন্যদিকে উইন্ডিজ উড়িয়ে এনেছে স্পিনার আকিল হোসেনকে। তাকে জায়গা দিতে বসিয়ে রাখা হয়েছে জেডেন সিলসকে। এছাড়া রোমারিও শেফার্ডের জায়গা এসেছেন আকিম অগাস্ট ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফেন রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুডাকেশ মোতি, খারি পিয়েরে, আকিল হোসেন।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited