বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশে আইএলওর নতুন কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৭ পিএম, ২০২৫-১০-২২

বাংলাদেশে আইএলওর নতুন কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন

 আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ অফিসের নতুন কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বুধবার (২২ অক্টোবর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
ম্যাক্স টুনন এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন যখন জাতীয় সম্পাদ্য কার্যাবলীতে, শালীন, সমুচিত কাজ বা ডিসেন্ট ওয়ার্ক এবং সামাজিক ন্যায়বিচারের প্রচারের জন্য আইএলও-এর ম্যান্ডেট বা আদেশপত্র শীর্ষে রয়েছে।
টুনন বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, শালীন, সমুচিত কাজের জরুরিতা স্পষ্ট। প্রতি বছর দুই কোটি তরুণ-তরুণী শ্রমবাজারে অংশগ্রহণ করে-এ তরুণদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক এবং মর্যাদার সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা সব শ্রমিকদের জন্য শুধু উপযুক্ত কর্মপরিবেশ প্রদান করবে না, বরং তা এ দেশের বিনিয়োগ আকর্ষণ, এবং রপ্তানির জন্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের ক্ষমতাও উন্নত করবে।
বাংলাদেশ শ্রম আইন সংশোধন এবং আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য আইএলও সরকার এবং সামাজিক অংশীদারদের দীর্ঘদিন ধরে সহায়তা প্রদান করে আসছে। তাছাড়াও, আইএলও পুরুষ ও নারীদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য নানা প্রকল্প বাস্তবায়ন করে, একই সঙ্গে নিশ্চিত করে যে কর্মীরা চাকরির বাজারে সে দক্ষতা অর্জন করে, যা নিযোগকর্তাদের কাঙ্ক্ষিত। এছাড়াও আইএলও ব্যবসা শুরু ও বিকাশের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করতে কাজ করে।
বাংলাদেশে আসার আগে, ম্যাক্স টুনন দোহায় আইএলও অফিসের প্রধান ছিলেন তিনি সে দেশে একটি বিস্তৃত শ্রম সংস্কার কর্মসূচিকে সমর্থন প্রদান করেছেন। আগে একই অফিসে, তিনি মজুরি, শ্রম পরিদর্শন; এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচিতে, একজন কারিগরি বিশেষজ্ঞ হিসেবে, তত্বাবধান করেছেন। তিনি ব্যাংকক এবং নয়াদিল্লিতে আইএলও উপ-আঞ্চলিক অফিসের পাশাপাশি বেইজিংয়ে আইএলও অফিসেও কাজ করেছেন।
বাংলাদেশে অবস্থিত আইএলও অফিস আইএলওর বৃহত্তম দেশীয় অফিসগুলোর মধ্যে একটি। মৌলিক কর্মনীতি এবং অধিকারের সঙ্গে একমত হওয়ার জন্য এর একটি বিস্তৃত পোর্টফোলিও রয়েছে। আইএলও প্রান্তিক গোষ্ঠীসহ সব নাগরিকের জন্য উপযুক্ত কাজের সুযোগ তৈরি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা উন্নত করার সরকারের লক্ষ্যকেও সমর্থন করে।
আইএলও বাংলাদেশে ডিসেন্ট ওয়ার্ক কান্ট্রি প্রোগ্রাম (ডিডব্লিউসিপি) এর মাধ্যমে সহায়তা প্রদান করে, যা ত্রিপক্ষীয় অংশীদার-সরকার, নিয়োগকর্তা এবং শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে যৌথভাবে বিকশিত এবং সম্মত হয়েছে।

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত


 উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত


সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর