শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২২ পিএম, ২০২৫-১০-২২
হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, নেত্রকোনা :
নেত্রকোণায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেত্রকোণা এই কর্মসূচি'র আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। 'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি' এই প্রতিপাদ্য নিয়ে সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার। সভার প্রারম্ভে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা মূলক তথ্য চিত্র উপস্থাপন করেন বিআরটিএ নেত্রকোণা সার্কেল এর ইন্সপেক্টর রুহুল আমিন। আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল্ নূর সালেহীন, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন এর সহ সভাপতি বজলুর রহমান,,, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেত্রকোণা জেলা শাখার সহ সভাপতি ডা. ওমর ফারুক, সাধারণ সম্পাদক আলী উছমান প্রমূখ। সভায় বক্তারা দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited