বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

জমিজমা নিয়ে আধিপত্য বিস্তারঃ ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০, আটক ২

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৩১ পিএম, ২০২৫-১০-২৫

জমিজমা নিয়ে আধিপত্য বিস্তারঃ ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০, আটক ২

রোকন বিশ্বাস-পাবনাঃ
পাবনার ফরিদপুর উপজেলায় জায়গা দখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজ্জাল মুন্সী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনাটি ঘটেছে গতপরশু বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর উপজেলার মাছুয়াঘাটা সরকারি বাঁধ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গাজ্জাল মুন্সী মৃত রমজান মুন্সীর ছেলে। ঘটনার পরের দিন (২৪ অক্টোবর) গতকাল শুক্রবার রবি প্রামানিকের ছেলের সুন্নাতে খৎনা অনুষ্ঠান উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল ৩/৪ দিন ধরে। কিন্তু বৃহস্পতিবার সকালে দুধ আনতে যাওয়ার সময় সরকারি বাঁধের উপরে হাজী আবুল কাশেমের ছেলে মকলেস (৪৫) নেতৃত্বাধীন বাহিনী গাজ্জাল মুন্সীর উপর হামলা চালায়।
এসময় ঘটনাস্থলে উপস্থিত থেকে নির্দেশনা ও উসকানি দেন মাছুয়াঘাটা গ্রামের মৃত ইউনুস মোল্লার ছেলে মেহেদী হাসান তপন (৪৯) ও মেহেদী হাসান কালু মোল্লা (৪২), এদের গ্রুপে সহযোগিতা করেছেন সুইট (৩৭), মিলন ওরফে ধলা (২৭) পিতা হাকিম,  দুলাল ওরফে বাবু পুলিশ (৩৭), নয়ন (৩২) পিতা আব্দুর রহিম, রকিব (২৭) পিতা তফিজ ব্যাপারী, হাকিম বীর (৫৫), ওমর (৪৮) পিতা মৃত কালু মোল্লা, জুয়েল (৩৫), হালিম (৪৩) পিতা ইসাক মোল্লা, সফি (৪২), মমিন (৩৮) পিতা আব্দুল আজিজ, রমজান (৫০) পিতা মৃত মসলেম মোল্লা, জাহাঙ্গীর (৫৭), জিন্নাহ (৪২) পিতা মৃত নসু মোল্লা, নাহিদ (২২) পিতা ফজলু, সজল (১৭) পিতা মমিনসহ ২০-২৫ জন হামলায় অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবু হেনা মোস্তফা কামাল ফরিদপুর থানায় অভিযোগ করেন যে, মাছুয়াঘাটা গ্রামের মৃত ইউনুস মোল্লার ছেলে গোলাম মোস্তফা (৫৫), মেহেদী হাসান তপন (৪৯), মেহেদী হাসান কালু (৪২) তার ক্রয়কৃত সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করছিল। তিনি বাধা দিলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ এসে নির্মাণ কাজ বন্ধ করলেও পরবর্তীতে পুনরায় কাজ শুরু করে প্রতিপক্ষ, এরপরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এই সংঘর্ষে গুরুতর আহত হন গাজ্জাল মুন্সীসহ অন্তত ২০ জন। আহতদের মধ্যে রয়েছেন 
মৃত নাছির মোল্লার ছেলে সওকত মোল্লা (আশঙ্কাজনক), সাবেক সেনা সদস্য ও ভুক্তভোগী আবু হেনা মোস্তফা কামাল, রবি প্রামানিক, হালিম মুন্সী, রুহুল আমিন বুলু, রমজান, রাঙ্গা প্রাং, রেজাউল প্রাং, গিয়াস, সাগর মন্ডলসহ আরও অনেকে।
ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাজ্জাল মুন্সীকে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, হামলার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে মকলেস বাহিনীর নেতৃত্বাধীন চক্র ঈদগাহ মাঠকে কেন্দ্র করে মিথ্যা তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারের চেষ্টা করছে।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে মামলা হয়েছে গতকাল দুইটি, দুই মামলায় দুইজন গ্রেফতার আছে। একজন কুদরত-এ-খোদা অন্যজন মিলন ওরফে ধলা।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর