শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৩:১৬ পিএম, ২০২৫-১০-২৬
রাঙ্গামাটি বিএফডিসির মৎস্য অবতরণ ঘাট পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। পরিদর্শনে এসে বিএফডিসির বেহাল অবস্থা দেখে হতাশা প্রকাশ করেন উপদেষ্টা।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটির মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অবতরণ ঘাট, মৎস্য ল্যান্ডিং স্টেশন, বরফ কলসহ বিএফডিসির বিভিন্ন ভবন পরিদর্শন করেন তিনি।
মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার রাঙ্গামাটি বিএফডিসির অবকাঠামোর বর্তমান বেহাল অবস্থা দেখে হতাশা প্রকাশ করে বলেন, মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনীতিতে খুবই গুরত্বপূর্ণ হওয়া সত্ত্বেও বিএফডিসির ল্যান্ডিং স্টেশন, মৎস্য প্রক্রিয়াজাত এলাকার অবস্থা খুবই খারাপ ও জরাজীর্ণ। এখানে বিনিয়োগ করা ছাড়া বিকল্প নাই। বিএফডিসিকে উন্নত করলে দেশের মৎস্য সম্পদের কার্যক্রম অনেক বেড়ে যাবে।
এসময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিমসহ স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিদেশি চাপ আছে কি না জানতে চাইলে তিনি এসব উড়ো কথা বলে মন্তব্য করেন। একইসঙ্গে নির্বাচন পর্যন্ত উপদেষ্টা পরিষদ কাজ করে যাবে বলে জানান তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited