শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৭ পিএম, ২০২৫-১০-২৬
কুর্দি পিকেকে তুরস্ক থেকে তাদের সব বাহিনী উত্তর ইরাকে প্রত্যাহার করছে। একই সঙ্গে তারা তুরস্ক সরকারকে শান্তি প্রক্রিয়া রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
কুর্দি পিকেকে রোববার উত্তর ইরাকে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
উত্তর ইরাকের কান্দিল এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা তুরস্কের অভ্যন্তরে থাকা আমাদের সব বাহিনী প্রত্যাহার কার্যক্রম বাস্তবায়ন করছি।’
সংগঠনটি এক ছবিও প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে ২৫ জন যোদ্ধা ইতোমধ্যেই তুরস্ক থেকে সেখানে এসে পৌঁছেছেন।
এই ২৫ যোদ্ধার মধ্যে আট জন নারী।
পিকেকে গত মে মাসে তাদের ৪০ বছরের সশস্ত্র সংগ্রাম আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করেছে। বর্তমানে সশস্ত্র বিদ্রোহ থেকে গণতান্ত্রিক রাজনীতিতে রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে।
এর লক্ষ্য হলো— অঞ্চলটির দীর্ঘতম সংঘাতগুলোর অবসান ঘটানো, যা প্রায় ৫০ হাজার মানুষের প্রাণ কেড়েছে।
তবে তারা তুরস্ককে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।
এই প্রক্রিয়া শুরু হয়েছে এক বছর আগে, যখন আঙ্কারা অপ্রত্যাশিতভাবে তাদের কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওজালানের প্রতি শান্তির বার্তা পাঠায়।
বিবৃতিতে বলা হয়, ‘প্রক্রিয়াটির জন্য প্রয়োজনীয় আইনি ও রাজনৈতিক পদক্ষেপ এবং গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণের জন্য স্বাধীনতা ও গণতান্ত্রিক সংহতির আইনসমূহ বিলম্ব ছাড়াই কার্যকর করতে হবে।’
সংগঠনটি জানিয়েছে, তারা কুর্দি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তাদের সংগ্রাম গণতান্ত্রিক পথে চালিয়ে যেতে চায়, যা ওজালানের ঐতিহাসিক আহ্বানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
গত জুলাইয়ে তারা উত্তর ইরাকের পাহাড়ে এক প্রতীকী অনুষ্ঠানে প্রথম দফায় অস্ত্র ধ্বংস করে।
এই ঘটনাকে তুরস্ক ‘একটি অপরিবর্তনীয় মোড় পরিবর্তন’ হিসেবে বর্ণনা করেছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited