শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:৫৬ পিএম, ২০২৫-১০-২৬
জেলার জুরাছড়ি উপজেলার একমাত্র শলক কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
জুরাছড়ি উপজেলা সেনাবাহিনী জোনের পক্ষ থেকে আজ রোববার এ সংবর্ধনা প্রদান করা হয়। সকালে যক্ষ্মাবাজার ক্যাম্পে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান।
এ সময় ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার মেজর ফয়সাল মাহমুদ অনিক, যক্ষ্মাবাজার ক্যাম্প কমান্ডার মেজর মুহম্মদ সিফাত রায়হানসহ জোনের অন্যান্য কমান্ডাগণ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেস চাকমা, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোরশেদ আলম উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, দুমদ্যুমা ইউপি চেয়ারম্যান শান্তিরাজ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, শলক কলেজ এর অধ্যক্ষ রোকসানা জাহান সুমি, শলক কলেজ পরিচালনা কমিটির সভাপতি সুরেশ চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান বলেন, দেশ ও জাতির উন্নয়নে শিক্ষাক্ষেত্রে অগ্রগতির কোনো বিকল্প নেই। দুর্গম পাহাড়ি এলাকায় অপ্রতুল সুযোগ সুবিধার জন্য এটা কষ্টকর হলেও নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে পাহাড়ি জনপদের উন্নয়নের স্বার্থে। এলাকার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে জুরাছড়ি জোনের পক্ষ থেকে ক্রেস্ট ছাড়াও নতুন বই ও পড়ালেখার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited