শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৩৩ পিএম, ২০২৫-১০-২৯
যশোর ব্যুরো :
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে যশোর শহরে প্রতিবাদের মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার রাতে শহরের দড়াটানা অদূরে গাড়িখানা রোডে অমর প্রয়াত নায়ক সালমান ভক্তদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাত সাড়ে ৯টার দিকে সালমান ভক্তরা হাতে নেন সালমান শাহের স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন ও পরিচালক আজিজ মাহমুদের কুশপুত্তলিকা। মুহূর্তেই শুরু হয় স্লোগান আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই। গাড়িখানা থেকে শুরু হওয়া দুই শতাধিক ভক্তের মিছিল মনিহারের দিকে অগ্রসর হয়। পথে পথচারীরাও যুক্ত হন সেই স্লোগানে সালমান খুনিদের ফাঁসি চাই। সালমান শাহ স্মরণে যশোরে প্রতিবছরই নানা কর্মসূচি পালন করে আসা যশোরের কাঠেরপুল যুবসংঘ এ আয়োজনের নেতৃত্ব দেয়। সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিবাদ মিছিলে অংশ নেন যশোরের বিভিন্ন বয়সের সালমান ভক্তরা। রাত ১০টার দিকে মিছিলটি মনিহার সিনেমা হলের সামনে পৌঁছে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে সালমান শাহকে স্মরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। কাঠেরপুল যুবসংঘের পরিচালক শিমুল ভুইয়া তার স্বাগত বক্তব্যে বলেন, ২৯ বছর পর উঠে এসেছে সালমান আত্মহত্যা করেননি। এটি ছিল একটি নির্মম হত্যাকা-। আমরা নতুন আশার আলো দেখছি, কিন্তু এখনো কেন আসামিরা গ্রেপ্তার হচ্ছেন না, তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। যদি আবারও এই মামলাকে নাটকে পরিণত করার চেষ্টা হয়, তবে যশোর থেকেই শুরু হবে প্রতিবাদের ঝড়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফটো জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক এম, আর খান মিলন, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তাহমিনা বিশ্বাস, ফটো সাংবাদিক সাজ্জাদুল কবীর মিটন, ব্যবসায়ী হান্নান হোসেন, ফারুক হোসেন প্রমুখ ।
সমাবেশে বক্তারা সালমান শাহকে নিয়ে অভিনেতা সোহেল রানার সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, এ মিছিল শুধু প্রতিবাদ নয়, এটি এক শপথ। প্রয়াত নায়ক সালমান শাহের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। বক্তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। বিক্ষোভ ও সমাবেশ শেষে সালমান শাহের জন্মদিন উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে খিচুড়ি উৎসবের আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আমাদের বাংলা ডেস্ক : : ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-১ আসনের জামায়াত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী ড. ফয়জুল হকে...বিস্তারিত
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মোট ২৮ হাজার ৬৩০ জন ভোটার পো...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রংপুরের পীরগাছায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমনের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রতিযোগিতা চল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে...বিস্তারিত
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবস্থিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ আগাম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited