বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভেনিজুয়েলায় মার্কিন হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক    |    ০২:১৩ পিএম, ২০২৫-১১-০১

ভেনিজুয়েলায় মার্কিন হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প

ভেনিজুয়েলায় হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দেশটির আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি হঠাৎ বেড়ে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। ওয়াশিংটন যেন কারাকাসে সরকার পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। 
খবর বার্তা সংস্থা এএফপি’র। 
সম্প্রতি যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে নৌবাহিনীর আটটি জাহাজ মোতায়েন করেছে। পুয়ের্তো রিকোতে পাঠানো হয়েছে রাডার ফাঁকি দিতে সক্ষম এফ-৩৫ যুদ্ধবিমান। অঞ্চলটির দিকে রওনা দিয়েছে বিমানবাহী রণতরীর একটি স্ট্রাইক গ্রুপ। ওয়াশিংটনের দাবি, এই বিপুল সামরিক শক্তি মোতায়েনের লক্ষ্য সরকার পরিবর্তন নয়, বরং মাদক চোরাচালান নিয়ন্ত্রণ। প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানে থাকা একজন সাংবাদিক জানতে চান ‘আপনি কি ভেনিজুয়েলায় হামলার কথা ভাবছেন? প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না।’ ট্রাম্পের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই বার্তা দিয়েছেন। মিয়ামি হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের বাহিনী ভেনেজুয়েলাকে লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে রুবিও এক্স-এ এক পোস্টে  লিখেছেন, ‘আপনার তথাকথিত ‘সূত্র’ আপনাকে ভুয়া খবর লিখতে বাধ্য করেছে।’ গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক চোরাচালানে জড়িত নৌযান লক্ষ্য করে অভিযান শুরু করে। ওই অভিযানে অন্তত ৬২ জন নিহত হয়েছেন, ধ্বংস হয়েছে ১৪টি নৌযান ও একটি আধা-ডুবোজাহাজ। ওয়াশিংটন দাবি করছে, এসব ছোট নৌযান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। তবে বিশেষজ্ঞদের মতে, অভিযানের ধরন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমতুল্য, এমনকি যদি লক্ষ্যবস্তু সত্যিই মাদক পাচারকারীও হয়। এদিকে অঞ্চলটিতে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বি-৫২ ও বি-১বি মডেলের বোমারু বিমান ভেনিজুয়েলার উপকূলের কাছাকাছি চক্কর দিয়েছে। সর্বশেষ সোমবার সেসব বিমানকে উড়তে দেখা গেছে। হামলা এবং সামরিক শক্তি বৃদ্ধির ফলে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অভিযোগ করেছেন, ওয়াশিংটন তাঁর সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এবং ‘কৃত্রিম যুদ্ধ পরিস্থিতি’ তৈরি করছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর