বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

পশ্চিম সাহারার স্বায়ত্তশাসনের জন্য মরক্কোর পরিকল্পনাকে সমর্থন করল জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৪ পিএম, ২০২৫-১১-০১

পশ্চিম সাহারার স্বায়ত্তশাসনের জন্য মরক্কোর পরিকল্পনাকে সমর্থন করল জাতিসংঘ

 জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত শুক্রবার একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, যেখানে বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলের জন্য মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনাকে "সবচেয়ে সম্ভাব্য" সমাধান হিসেবে সমর্থন জানানো হয়েছে। এর ফলে মরক্কোর রাজধানী রাবাতে আনন্দ-উল্লাস দেখা গেলেও, আলজেরিয়া এতে ক্ষুব্ধ হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পশ্চিম সাহারা একটি বিস্তীর্ণ খনিজসম্পদে সমৃদ্ধ সাবেক স্প্যানিশ উপনিবেশ, যা মূলত মরক্কোর নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু কয়েক দশক ধরে আলজেরিয়া-সমর্থিত স্বাধীনতাপন্থী পোলিসারিও ফ্রন্ট এই অঞ্চলের দাবিদার।
নিরাপত্তা পরিষদ পূর্বে মরক্কো, পলিসারিও ফ্রন্ট, আলজেরিয়া এবং মৌরিতানিয়াকে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছানোর জন্য পুনরায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছিল।
তবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উদ্যোগে, পরিষদ তাদের অবস্থান পরিবর্তন করে ২০০৭ সালে রাবাতের উপস্থাপিত এক পরিকল্পনাকে সমর্থন জানায়, যার অধীনে পশ্চিম সাহারা মরক্কোর একক সার্বভৌমত্বের আওতায় স্বায়ত্তশাসন উপভোগ করবে।
প্রস্তাবটি ১১-০ ভোটে গৃহীত হয়েছে। তিনটি দেশ ভোটদানে বিরত থাকে এবং আলজেরিয়া অংশ নিতে অস্বীকার করে। প্রস্তাবে বলা হয়েছে, যে মরক্কোর সার্বভৌমত্বের অধীনে পশ্চিম সাহারার স্বায়ত্তশাসন এই ৫০ বছর পুরনো সংঘাতের সমাধানের জন্য ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হতে পারে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে বলা হয়েছে, ‘মরোক্কোর সার্বভৌমত্বের অধীনে প্রকৃত স্বায়ত্তশাসন সবচেয়ে সম্ভাব্য সমাধান হতে পারে।’ 
মরক্কোর রাজা মোহাম্মদ ষষ্ঠ এই ভোটকে ‘ঐতিহাসিক’ বলে প্রশংসা করেছেন এবং বলেছেন, ‘আমরা সাহারার মরক্কীয় পরিচয়কে সংরক্ষণের প্রক্রিয়ায় একটি নতুন ও বিজয়ী অধ্যায়ের সূচনা করছি।’

রিটেলেড নিউজ

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর