শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৪:১৪ পিএম, ২০২৫-১১-০১
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের নিচিন্তা গ্রামের আব্দুল মজিদ মিস্ত্রির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল সাড়ে তিন ভরি স্বর্ণের গহনা, নগদ ৫২ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভোগী নুর উদ্দীন বলেন, বৃহস্পতিবার রাত ৩টায় আমার ভাবির ঘরের দরজা ভেঙ্গে ১০ থেক ১৫ জনের একটি ডাকাতদল ঘরে ঢুকে গলায় ছুরি ধরে আমাকে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে ডাকাতদল আমার হাত-পা ও চোখ বেঁধে সাড়ে তিন ভরি স্বর্ণ ও ৫২ হাজার টাকা নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী নুরুল করিম বাবলু বলেন, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশে বাড়ি হওয়ার কারণে ডাকাতদল ডাকাতি করে চলে গেছে। আমাদের গ্রামের একজন ব্যক্তিও শুনে নাই। পরে মসজিদের মুয়াজ্জিন আযান দিতে উঠে কান্নার আওয়াজ শুনলে সবাই এসে দেখে তাদের ঘর ডাকাতি হয়।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনা শোনার সাথে সাথে দুটি টিম পাঠিয়েছি, চুরি করতে এসে বাড়ির লোকজন টের পেয়ে যাওয়ায় জিম্মি করে ঘরে ঢুকে। ডাকাতির ঘটনায় কোন অভিযোগ এখনো পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
চট্টগ্রাম ব্যুরো : : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited