শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০৪:৪০ পিএম, ২০২৫-১১-০১
স্তন ক্যান্সার প্রতিরোধে দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তনের জন্য সচেতনতার বিষয়ে সকলকে ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (১ নভেম্বর) দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে স্তন ক্যান্সার সচেতনতা মাসের সমাপনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, স্তন ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে রোগটি শরীরের আর কোনো অঙ্গে ছড়িয়েছে কি-না। দেরীতে বা শেষ পর্যায়ে এ রোগ শনাক্ত হলে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। তাছাড়া ঝুঁকি এবং চিকিৎসা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। পরিবারের আর্থিক অবস্থা কিংবা নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেজন্য পুরুষদেরও এক্ষেত্রে অত্যন্ত সহানুভূতিশীল এবং দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তনের জন্য সচেতনতার বিষয়ে সকলকে ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্বে প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জন স্তন ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে থাকে। প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার সনাক্ত করা গেলে নিরাময়ের হার ৯৫ থেকে শতভাগ। বাংলাদেশের সমাজ ব্যবস্থা রক্ষণশীল হওয়ার কারণে অধিকাংশ নারীই তাদের স্তনের সমস্যা কাউকে জানান দিতে চান না। পুরো সমাজকে এ জন্য সচেতনতার আওতায় আনতে হবে।
স্তন ক্যান্সারের সচেতনতা বাড়াতে মাসব্যাপি এ আয়োজন করে বেসরকারি বিশেষায়িত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া। এতে সহযোগীতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিএসসিআর হাসপাতালে গত এক মাসে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণের জন্য ৭০২ জন নিবন্ধন করেন। এদের মধ্যে বিনামূল্যে কনসালটেশন নিয়েছেন ৪৫১ জন। নতুন করে ১২ জন স্তন ক্যান্সারের রোগী শনাক্ত হয়, যেখানে ২৫ বছরের তরুণী থেকে শুরু করে রয়েছে ৭২ বছরের বৃদ্ধা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited