শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৬:২৪ পিএম, ২০২৫-১১-০১
"শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের কাছে আমরা ঋণী। এই জিয়া পরিবারের কারণেই আজো বিএনপি টিকে আছে এবং বাংলাদেশ আজো টিকে রয়েছে" বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শনিবার (১ নভেম্বর) সকালে রাঙামাটি শহরের গ্রান্ড মাষ্টার হোটেলের হল রুমে জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা কমিটির আয়োজনে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাডভোকেট দীপেন দেওয়ান এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান আরো বলেন, ফ্যাসিস্ট সরকার পতন হলেও বিএনপি আজো শত্রু মুক্ত হয়নি। বিএনপির ৪পাশে অনেক শত্রু রয়েছে। আপনাদের কে সাবধান থাকতে হবে। একটি বিষয় মাথায় রাখতে হবে বিএনপির এত শত্রু কেন? কারণ বিএনপি সার্বভৌমত্বে বিশ্বাস করে। বিএনপি কারো কাছে মাথা নত করেনা। আপোষ করে না। তাই বিএনপির শত্রু বেশি।
সোনালী ব্যাংক পিএলসি জিয়া পরিষদের পরিচিতি সভায় বক্তারা বলেন, বিগত বছর গুলোতে আপনারা অফিসিয়ালি যত হয়রানির স্বীকার হয়েছেন তা হলো আপনারা জিয়া পরিষদ তথা বিএনপি পরিবারের সদস্য ছিলেন বলে৷ অ্যাডভোকেট দীপেন দেওয়ান যদি ২৯৯নং আসনে দলীয় মনোনয়ন পান আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে নির্বাচনের মধ্য দিয়ে এই আসনটি তারেক রহমান কে উপহার দিতে চাই।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, জামায়াত ও এনসিপির নেতারা একই সুত্রে গাথা। প্রথমে তারা পিআর পদ্ধতি নিয়ে বলেছে এখন তারা গণভোট নিয়ে লেগেছে। ২৪এর যে চেতনা তা তারা ধারণ করতে চাইনা।
জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহ সভাপতি মো. সাইফুল ইসলাম ভুট্টো, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাঙামাটি জেলা সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম পনির, রাঙামাটি জেলা শ্রমিকদল সভাপতি মমতাজ মিয়া ও রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান।
জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান বক্তা জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, বিশেষ বক্তা ও জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম আবুল বাশার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited