শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪৯ পিএম, ২০২৫-১১-০২
১১ বছর বয়সী লক্ষীপুরের ইয়াছিন আরাফাত অবিশ্বাস্য এক অর্জন করে নজর কাড়লেন দেশবাসীর। ইয়াছিন আরাফাত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজীয়া কওমি মাদরাসার শিক্ষার্থী। ইয়াছিন মাত্র ৯ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।
গতকাল শনিবার (১নভেম্বর) দুপুরে মাদরাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ ইয়াছিনকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানান প্রধান অতিথি মুফতী গোলাম সরোয়ার ফরিদী।
মাদরাসার মোহতামিম মুফতী আব্দুল্লাহ আল জামি বলেন, ৯ মাস আগে ইয়াছিন আমাদের মাদরাসায় ভর্তি হয়। আমাদের শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে সে কঠোর পরিশ্রম করে মাত্র ৯ মাসেই কোরআন হিফজ সম্পন্ন করেছে। এটি সত্যিই এক বিরল অর্জন। ইয়াছিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, সে যেন একজন বড় আলেম হিসেবে দেশ ও ইসলামের সেবা করতে পারে।
ইয়াছিন আরাফাত লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে।
নিজের অনুভূতি জানাতে গিয়ে ইয়াছিন বলেন, আমি কোরআনে হাফেজ হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন বড় আলেম হতে পারি।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মুনসুর আহমেদ, মুফতী হাবিবুর রহমান মাহমুদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা আব্দুস ছাত্তার মাস্টার, নুরে আলম সিদ্দিকী সেলিম, জসিম উদ্দিনসহ অনেক আলেম ও স্থানীয় অতিথিরা।
অনুষ্ঠানের পুরো পরিবেশে ছিল আনন্দ ও গর্বের ছোঁয়া। অল্প বয়সেই ইয়াছিনের এমন অসাধারণ সাফল্য মাদরাসা ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে বলে অনেকেই মন্তব্য করেন।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited