শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৫৯ পিএম, ২০২৫-১১-০২
সিরাজগঞ্জ ব্যুরো চীফ
সিরাজগঞ্জ সদর উপজেলার চর অঞ্চলের দুঃস্থ ১৫ টি পরিবারের মাঝে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)'র অর্থায়নে ও সমতা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ৩০ টি ছাগল বিতরণ করা হয়েছে।
রবিবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাঁতী চায়না বাঁধ ২ প্রাঙ্গণে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)'র চেয়ারম্যান ও সাবেক সচিব ইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী।
ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমতা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী রোকনী ও পরিচালনা করেন, সমতা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল বাতেন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা।
এসময় মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লিয়াকত আলী খান, কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল আলম,সমতা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, কার্যকরী সদস্য মনিরুজ্জামান রোকনীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চর অঞ্চলের ১৫ টি দুঃস্থ পরিবারের মাঝে প্রতি পরিবার কে ২ টি করে ছাগল সর্বমোট ৩০ টি ছাগল বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited