বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

১৬ বছর পর আমন্ত্রণ ফেরানোর পর এবার বিটিভিতে গেলেন আসিফ

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩২ পিএম, ২০২৫-১১-০৩

১৬ বছর পর আমন্ত্রণ ফেরানোর পর এবার বিটিভিতে গেলেন আসিফ

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে ১৬ বছর কালো তালিকায় ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। সরকারের পালাবদলের পর নতুন করে সরকারি এই দুই সম্প্রচার মাধ্যম থেকে আমন্ত্রণ পান। তবে এই আমন্ত্রণ গায়ক বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেওয়ার কথা গত বছরের সেপ্টেম্বরে জানিয়েছিলেন।
তবে এর এক বছর পর এবার বিটিভিতে গেলেন বাংলা গানের এই যুবরাজ। তবে গাইতে নয়, তিনি গিয়েছিলেন শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’তে।
বিষয়টি জানিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছেন আরেক গায়ক সোহেল মেহেদী। কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, দীর্ঘ সময় পরে আজ আসিফ ভাই গেলেন বিটিভি’তে।সেই যে ‘ও প্রিয়া তুমি কোথায়’ থেকে শুরু করে বহু জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয় এই বিটিভি’তেই। সেই সময় আমরা ক্যান্টিনে আড্ডা দিয়েছি দিনের পর দিন।সেই ক্যান্টিন নেই আগের জায়গায়। কত পরিবর্তন হয়েছে এগুলো দেখেননি আসিফ ভাই।
আসিফ আকবরবে বিটিভিতে গান করতে দেওয়া হয়নি- বিষয় নিজের পোস্টেও জানিয়েছেন সোহেল মেহেদী। তিনি লেখেন, আসিফ ভাইকে এই যে দেড় যুগের ও অধিক সময় বিটিভিতে গান গাইতে দেওয়া হয় নাই। আমাকেও ওরা গাইতে দেয় নাই। পট পরিবর্তনের পর আমি বেশ কিছু অনুষ্ঠানে গান গেয়েছি। কিন্তু আসিফ ভাই গেলেন আজ প্রথম।
এই যাওয়ার পেছনের কারণ জানিয়ে তিনি আরও লেখেন, যদি নতুন কুঁড়ি না হতো। বিটিভির জিএমের আন্তরিক আহ্বান উনি উপেক্ষা করতে পারেননি। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে সবারই ভালো লাগে। আমি শুরু থেকেই ছিলাম নতুন কুঁড়ির সঙ্গে। আসিফ ভাই বিটিভিতে যাবেন আর আমি যাব না, এ তো হতেই পারে না। আসিফ ভাইকে পেয়ে বাচ্চারা, অভিভাবকরা, বিটিভির স্টাফরা যেন প্রাণ ফিরে পেয়েছিলেন। উনাকে পেয়ে সবাই ভীষণ খুশি। আর এই উচ্ছ্বাসের সাক্ষী হওয়ার জন্য আমিও গিয়েছিলাম। 
‘নতুন কুঁড়ি’-তে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সবগুলো রাউন্ড শেষ করে পৌঁছে গেছে ফাইনাল পর্বে। গেল ১ নভেম্বর থেকে শুরু হয়েছে ফাইনাল পর্ব, চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এর একটি পর্বে দেখা যাবে আসিফ আকবরকে। গীতিকার ইথুন বাবু, কিংবদন্তি সংগীতশিল্পী খুরশিদ আলম, হাসান চৌধুরী, শ্রাবনী রুমানা, আনিসুর রহমান তনু ছিলেন এই পর্বের বিচারক। আর সেখানে বিশেষ অতিথি ছিলেন আসিফ আকবর।

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত


 উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত


সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর