বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৪১ পিএম, ২০২৫-১১-০৬

ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি

 টাইফুন কালমেগির প্রভাবে মধ্য ফিলিপাইনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ১শ’ ১৪ জনের প্রাণহানি ও ১শ’ ২৭ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যানে এ কথা বলা হয়েছে। চলতি সপ্তাহে সেবু প্রদেশের শহরগুলোতে রেকর্ড পরিমাণ বন্যা দেখা দিয়েছে। ভয়াবহ এই বন্যার পানির স্রোতে গাড়ি, এমনকি বিশাল জাহাজের কন্টেইনারও ভেসে গেছে। ঝড়টি এখন ভিয়েতনামের দিকে সরে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। জাতীয় নাগরিক প্রতিরক্ষা অফিস বৃহস্পতিবার ১শ’ ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। যদিও সেবুর প্রাদেশিক কর্তৃপক্ষ কর্তৃক রেকর্ড করা অতিরিক্ত ২৮ জনের মৃত্যুর সংখ্যা এতে অন্তর্ভুক্ত করা হয়নি।  সেবু সিটির কাছে অবস্থিত লিলোয়ান শহরের বন্যার্ত এলাকা থেকে ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বন্যার পানিতে একটির ওপর আরেকটি গাড়িকে স্তূপীকৃত অবস্থায় ও ভবনের ছাদ ভেঙে পড়া দেখেছেন। স্থানীয় বাসিন্দারা কাদামাটি থেকে বের হওয়ার চেষ্টা করছেন। বন্যার ফলে লিলোআনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছে। এলাকাটিতে জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশ লেফটেন্যান্ট স্টিফেন পোলিনার বুধবার এএফপিকে বলেন, পাশের নেগ্রোস দ্বীপে, কালমেগির ভারী বৃষ্টিপাতের ফলে আগ্নেয়গিরির ছাইভস্ম ও জমাট কাদা প্রবাহ গলে গেছে। এই ছাইভস্ম ও কাদা প্রবাহ ক্যানলাওন শহরের ঘরবাড়িকে চাপা দিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগটিতে নেগ্রোস দ্বীপে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছে। পোলিনার সংবাদ সংস্থা এএফপিকে বলেন, বৃষ্টি নামতেই গত বছরের অগ্ন্যুৎপাতের পর কানলাওনের উঁচু অংশে জমে থাকা আগ্নেয় পদার্থগুলো নিচের গ্রামগুলোর দিকে ধসে পড়ে। আকস্মিক এই ভূমিধস ও কাদার স্রোতে কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।  টাইফুন আঘাত হানার ২৪ ঘণ্টা আগে সেবু সিটির আশপাশের এলাকা ১৮ দশমিক ৩ সেন্টিমিটার বৃষ্টিতে প্লাবিত হয়েছিল। মঙ্গলবার, প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়েট্রো পরিস্থিতিকে ‘বিধ্বংসী’ ও ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছেন।

রিটেলেড নিউজ

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর