শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৪৯ পিএম, ২০২৫-১১-০৯
মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা মালয়েশিয়া ও থাইল্যান্ডের সমুদ্রসীমায় ডুবে গেছে। নৌকাটিতে মোট ৯০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে বাংলাদেশিসহ মিয়ানমারের নাগরিক ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন।
রবিবার (৯ নভেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়মেইল দেশটির কর্তৃপক্ষের বরাতে জানায়, এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া মিয়ানমারের এক নারীর মরদেহ সাগর থেকে পাওয়া গেছে।
কেদাহ রাজ্যের পুলিশ প্রধান দাতুক আদজিল আবু শাহ জানান, অভিবাসনপ্রত্যাশী এই দলটি প্রায় ৩০০ জনের ছিল। প্রথমে সবাইকে একটি বড় জাহাজে তোলা হয়, পরে মানবপাচারকারীরা তাদের তিনটি ছোট নৌকায় ভাগ করে দেয়—প্রতিটি নৌকায় প্রায় ৯০ জন করে ছিলেন।
তিনি আরও জানান, এর মধ্যে একটি নৌকা ডুবে গেছে, তবে বাকি দুটি নৌকার অবস্থান এখনো জানা যায়নি। উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে তিনজন মিয়ানমারের, দুইজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি নাগরিক।
পুলিশ কর্মকর্তা আদজিল আরও জানান, প্রায় এক মাস আগে এই অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন এবং প্রত্যেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছেন। নিখোঁজদের সন্ধান ও বাকি দুটি নৌকা শনাক্তে উদ্ধার অভিযান চালানো হবে বলেও তিনি জানিয়েছেন। সূত্র: মালয়মেইল
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited