বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

বাংলাদেশে ব্যক্তিগত ডেটা সুরক্ষা ও ব্যবস্থাপনার নতুন অধ্যাদেশ গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫৩ পিএম, ২০২৫-১১-০৯

বাংলাদেশে ব্যক্তিগত ডেটা সুরক্ষা ও ব্যবস্থাপনার নতুন অধ্যাদেশ গেজেট প্রকাশ

সরকার ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ এবং ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ শনিবার (৯ নভেম্বর) রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য ডেটা গভর্নেন্স-এর নতুন অধ্যায়ের সূচনা।
ফয়েজ আহমদ বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ব্যক্তিগত ডেটা সুরক্ষা ও ব্যবস্থাপনা আইন গেজেট আকারে প্রকাশিত হলো। এটি প্রমাণ করে নতুন বাংলাদেশ সক্ষম’।  তিনি এ অধ্যাদেশকে ইউরোপীয় ইউনিয়নের জিডিপিআরের (GDPR) পরিপ্রেক্ষিতেও উল্লেখযোগ্য বলেও মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, নতুন আইন নাগরিকদের ডেটা ব্যবস্থাপনাকে আইনিভাবে স্বচ্ছ ও দায়িত্বশীল করে তুলবে। গোপনীয়তা, সংবেদনশীল তথ্যের সুরক্ষা এবং অবৈধ ডেটা ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ হবে। আন্তর্জাতিক ও স্থানীয় প্ল্যাটফর্মের উপাত্ত লঙ্ঘন, অনৈতিক ব্যবহার এবং ডার্ক ওয়েবে ডেটা বিক্রির অনিয়মেরও শেষ হবে।
আইনের প্রধান সুবিধা ও প্রয়োজনে:
নাগরিকদের ডেটা ব্যবস্থাপনা এখন আইনিভাবে নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত হবে।
উপাত্তের উপর স্বচ্ছতা, সম্মতি ও নাগরিকের অধিকার নিশ্চিত হবে।
শিশুদের তথ্যের সুরক্ষায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিদেশে থাকা প্রতিষ্ঠানও বাংলাদেশের নাগরিকদের ডেটা আইন অনুসারে পরিচালনা করতে বাধ্য।
জাতীয় ডেটা গভর্নেন্স অথরিটি (NDGA):
নতুন আইন কার্যকর করার জন্য জাতীয় ডেটা গভর্নেন্স অথরিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এটি নিবন্ধন, তদারকি, নির্দেশনা জারি, তদন্ত এবং নাগরিক অভিযোগ দেখভালের দায়িত্ব পাবে।
শাস্তি ও করপোরেট দায়:
অনুমোদন ছাড়া ডেটা সংগ্রহ বা ব্যবহার করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমানা হতে পারে।
কোম্পানি বা কর্পোরেট কর্তৃপক্ষ দায়ী থাকবেন যদি তারা যথাযথ সতর্কতা অবলম্বন না করেন।
ডেটা লঙ্ঘন ঘটলে তা কর্তৃপক্ষকে দ্রুত জানানো বাধ্যতামূলক।
আন্তঃসীমান্ত ডেটা স্থানান্তর:
বাংলাদেশ থেকে বিদেশে ডেটা স্থানান্তর কেবল তখনই সম্ভব, যদি গ্রহীতা দেশ বা প্রতিষ্ঠান সমমানের সুরক্ষা নিশ্চিত করতে পারে।
বাস্তবায়ন সময়সীমা:
গেজেট প্রকাশের ১৮ মাস পর আইন কার্যকর হবে। এই সময় সংস্থাগুলোকে প্রস্তুত হতে, অভ্যন্তরীণ প্রক্রিয়া, সাইবার নিরাপত্তা ও প্রশিক্ষণ সম্পন্ন করতে সময় দেওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর