শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৫৪ পিএম, ২০২৫-১১-১০
মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :
জেলার হাটহাজারীতে গতকাল ১০ নভেম্বর ২৫ইং সকালে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় সকাল ১০ টার দিকে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মজুনাঘাট সুইজগেটের সাথে আটকে থাকা এক মহিলা লাশ পানিতে বাসতে দেখে পুলিশকে খবর স্থানীয়রা।
পরে পুলিশ গিয়ে মহিলা লাশটি উদ্ধার করে সুরতহাল তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মজুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনছার্জ কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন উদ্ধার হওয়া অর্ধগলিত মহিলার লাশটি তিন চার দিন আগের হবে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন পরিচয় পাওয়া যায়নি।
অন্যদিকে একই দিন সকাল নয়টায় হাটহাজারী পৌরসভা ০৭নং ওয়ার্ড পশ্চিম আলামপুর পাহাড়ি এলাকার জিনন্নুরাইন মাদ্রাসার সড়কের পাশে ৪৫/৫০ বছর বয়সি অজ্ঞাত এক ব্যক্তি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ খবর দেয়। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ এসে অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
হাটহাজারী মডেল থানা অফিসার ইনছার্জ মনজুরুল কাদের ভূঁইয়া বলেন অজ্ঞাত দুটি লাশ উদ্ধার হয়েছে।মহিলার লাশটি পানিতে ভাসমান অর্ধগলিত হলেও অজ্ঞাত পুরুষ লাশটি অজ্ঞাতস্থান থেকে মেরে এনে এখান ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।এ পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।বিষয়টি খুবই গুরুত্ব সহকারে তদন্তের কাজ চলছে বলে জানান হাটহাজারী মডেল থানার ওসি মনজুরুল কাদের ভূঞা।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited