শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৩:৪৫ পিএম, ২০২৫-১১-১১
চট্টগ্রামের বারইয়ারহাটে ২৮ কোজি গাঁজা উদ্ধারপূর্বক ০৫জন মাদক কারবারি’কে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস জব্দ করেছে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।
আটককৃতরা হলেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বসুদুহিতা গ্রামের আব্দুল খালেকের ছেলে গাড়ী চালক ইয়াছিন আরাফাত (২৬), একই গ্রামের বেলাল হোসেনের ছেলে মোঃ মিঠু (২৮), কৃষ্ণপুর গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ জসিম উদ্দিন(৩৯), লতিবপুর গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ রাজিব (২৭), দেওপাড়া গ্রামের মোঃ অজিউল্লা'র ছেলে মোঃ শুভ (২৪)।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক কারবারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা হতে কক্সবাজারের উদ্দেশ্যে একটি মাইক্রোবাস যোগে মাদক পরিবহন করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা এলাকার বারইয়ারহাট পৌরসভার খাঁনসিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে একটি মাইক্রোবাস আটক করে। পরে মাইক্রোবাসের পিছনের অংশে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ০২টি সাদা রংয়ের প্লাটিকের বস্তা হতে ২৮ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ০২ লক্ষ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited