শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪১ পিএম, ২০২৫-১১-১৫
তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু এ মন্তব্য করেছেন। গতকাল শুক্রবাররাজশাহী রাতে রাজশাহী মহানগরীর বুলনপুর ঈদগাহ মাঠে ৪নং ওয়ার্ড ফুটবল প্রিমিয়ার টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আশা করছি নভেম্বরের শেষ দিকে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিনু আরও বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে ও দেশের মানুষের অধিকারের জন্য চব্বিশের আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের পরিবারকে সহযোগিতার আওতায় আনা হবে। তিনি বলেন, শিক্ষা নগরীর পাশাপাশি খেলার মাধ্যমে রাজশাহীকে ক্রীড়া জগতে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হবে। সবাই মিলে সুন্দর নগরী গড়ে তুলতে কাজ করব। সহকারী অধ্যাপক মো. রকিব উদ্দীন টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন-অর-রশিদ মামুন, সহ-সভাপতি মো. ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আহসান হাবিব রুবেল। অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে। ফাইনালে মনিরুল স্মৃতিসংঘকে ২-৩ গোলে হারিয়ে নবীন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, ৪ নং ওয়ার্ড ফুটবল প্রিমিয়ার টুর্নামেন্টে নয়টি দল অংশ নেয়। ফাইনালে আয়াত কিংকে হারিয়ে ২-৩ গোলে জয়লাভ করে নবীন স্পোর্টিং ক্লাব।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited