শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৩ পিএম, ২০২৫-১১-১৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘গ্রেড ০৯-তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দের চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ চলছে। দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজনে করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন কোয়ালিটি অ্যাসুওরেন্স সেল (আইকিউএসি)। আজ (শনিবার) সকাল ৯ টায় কুয়েটের প্রশাসনিক ভবনের সভা কক্ষে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং ভারপ্রাপ্ত উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণে কারিগরি অধিবেশন ১ পরিচালনা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং কারিগরি অধিবেশন ২ পরিচালনা করেন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ হাসানুজ্জামান এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ড. মো. নূর কুতুবুল আলম। বিশ্ববিদ্যালয়ের গ্রেড ৯-তদূর্ধ্ব কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited