বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নাগরিকদের জাপান ভ্রমণ এড়াতে বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:৫৬ পিএম, ২০২৫-১১-১৫

নাগরিকদের জাপান ভ্রমণ এড়াতে বলল চীন

 তাইওয়ানকে নিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রীর মন্তব্যকে ঘিরে দু’দেশ পরস্পরের টানা সমালোচনা এবং রাষ্ট্রদূতদের তলবের পর চীন তাদের নাগরিকদের জাপান ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। বেইজিং থেকে এএফপি জানায়, জাপানের নিকটতম দ্বীপ থেকে মাত্র ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত স্ব-শাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে চীন। তবে, তাইওয়ানে কোনো হামলা হলে টোকিও সামরিক পদক্ষেপ নিতে পারে বলে গত ৭ নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি মন্তব্য করেন। এই মন্তব্যের পরই উত্তেজনা বাড়ে। শুক্রবার বেইজিং জানায়, তারা জাপানের রাষ্ট্রদূতকে ডেকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে, টোকিও বলেছে যে তারাও একটি ‘অপ্রাসঙ্গিক’ এবং পরে প্রত্যাহার করা অনলাইন পোস্টের জন্য চীনের রাষ্ট্রদূতকে তলব করেছিল। তবে, জাপান বরাবরই বলে আসছে, তাইওয়ান বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বেইজিং সময় শুক্রবার গভীর রাতে জাপানে অবস্থিত চীনের দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট-এর এক পোস্টে সেদেশের নাগরিকদের জাপান ভ্রমণ নিয়ে সতর্ক করে। পোস্টে বলা হয়, ‘সম্প্রতি জাপানি নেতারা তাইওয়ান নিয়ে প্রকাশ্যে উসকানিমূলক মন্তব্য করেছেন। এতে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ সেখানে আরও বলা হয়, ‘বর্তমান পরিস্থিতি জাপানে অবস্থানরত চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা ও জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে।’ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাপানে চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলো তাদের নাগরিকদের নিকট ভবিষ্যতে জাপান ভ্রমণ এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে। ১৯৪৫ সাল পর্যন্ত জাপানের দখলে থাকা তাইওয়ানকে দীঘদিন ধরে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে বেইজিং। চীন জানায়, তাইওয়ান দখলে নিতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হতে পারে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর