বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সুদানের যুদ্ধবিরতিতে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতকে রুবিওর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:১৬ পিএম, ২০২৫-১১-১৫

সুদানের যুদ্ধবিরতিতে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতকে রুবিওর আহ্বান

 যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার যুদ্ধবিধ্বস্ত সুদানে যুদ্ধবিরতিতে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন।  তিনি এমন এক সময়ে এই আহ্বান জানান, যখন সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’র বিরুদ্ধে সুদানের আধাসামরিক বাহিনীকে অর্থায়নের ব্যাপক অভিযোগ উঠেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন,  ‘রুবিও ‘আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে ‘সুদানে একটি মানবিক যুদ্ধবিরতি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।’ এ সময় তারা গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি নিয়েও আলোচনা করেন।  ইসরাইলের সঙ্গে সম্পর্ক বজায় রাখা বিরল আরব দেশগুলোর একটি হওয়ার ফলে, যুক্তরাষ্ট্রের কাছে ইউএই বিশেষ গুরুত্ব পেয়েছে। সুদানের সেনাবাহিনী আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সঙ্গে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে।  তারা  বারবার অভিযোগ করেছে যে ইউএই তাদের প্রতিদ্বন্দ্বীদের অস্ত্র ও ভাড়াটে যোদ্ধা দিয়ে সহায়তা করছে। ইউএই এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র জানে কোন দেশগুলো সুদানের আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে অস্ত্র সরবরাহ করছে এবং তিনি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করবেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি, তবে এই বক্তব্যের পর তিনি সাংবাদিকদের কোনো নির্দিষ্ট দেশের নাম বলতে অস্বীকার করেন। রুবিও আরও বলেন, ‘আমি মনে করি আরএসএফ যেভাবে অগ্রসর হচ্ছে, তা বন্ধ করতে তাদের কাছে পৌঁছানো অস্ত্র ও সহায়তা বন্ধের জন্য কিছু করা জরুরি।’ সম্প্রতি আরএসএফ নিরলস অবরোধের পর কৌশলগত গুরুত্বপূর্ণ আল-ফাশের শহর দখল করেছে, যার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মানবাধিকার পরিষদ শুক্রবার কথিত নৃশংসতার তদন্তের নির্দেশ দিয়েছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর