বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গঙ্গা-পদ্মার পানির ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০৮ পিএম, ২০২৫-১১-১৫

গঙ্গা-পদ্মার পানির ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গঙ্গা-পদ্মার পানির ন্যায্য অধিকার যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজ শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সমন্বয় কমিটি চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত গণসমাবেশ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পানির ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আর বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারাজ নির্মাণ করে পানি আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষকদের ফসল বাঁচানো হবে।’ তিনি বলেন, আজকের সমাবেশের উদ্দেশ্য একটাই, পদ্মা বাঁচাতে হবে। দেশ বাঁচাতে হবে। ভারতকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে বলেও জানান তিনি। গণসমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদের সভাপতিত্বে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিনু, বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামসহ রাজশাহী জেলার বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।  সমাবেশে জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ আর কৃষির প্রধান উপাদান হচ্ছে পানি। দেশ বাঁচাতে হলে কৃষি বাঁচাতে হবে, নদী বাঁচাতে হবে। এজন্য ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। আগামীতে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক সব অধিকার আদায় করা হবে। জামায়াতকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছেন তা দেশের জনগণ হতে দেবে না। কারণ দেশের মানুষ এখন নির্বাচন চায়। দেশের মানুষকে ধর্মের নামে আর বোকা বানানো যাবে না। দেশের মানুষ ধর্মকে ভালোবাসেন কিন্তু ধর্মান্ধ নয়। গণসমাবেশে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই; পদ্মা বাঁচাতে ঐক্য গড়ি; আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার-নানা স্লোগান ছিলো সবার মুখে।’

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর