বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

জুলাই সনদের অস্পষ্টতা প্রধান উপদেষ্টাকে দ্রুত স্পষ্ট করার দাবি ৮ দলের

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৭ পিএম, ২০২৫-১১-১৬

জুলাই সনদের অস্পষ্টতা প্রধান উপদেষ্টাকে দ্রুত স্পষ্ট করার দাবি ৮ দলের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দাবি আদায়ে ৮ দলের কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ আজকে পর্যালোচনা করেছেন আমাদের শীর্ষ নেতারা। সেই পর্যালোচনায় এসেছে, এই ভাষণে জন-আকাঙ্ক্ষার আংশিক পূরণ হয়েছে। তিনি বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেগুলো প্রধান উপদেষ্টাকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগেই গণভোট আয়োজনের যৌক্তিক কারণ ৮ দলের পক্ষ থেকে বলা হয়েছিল, তারপরও প্রধান উপদেষ্টা তার ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কথা বলেছেন। এ কারণে জনমনে সংশয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এই সংশয় সরকারকেই দূর করতে হবে। আট দলের আংশিক দাবি পূরণ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আন্দোলনরত দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব জুলাই সনদে স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম, সেটা সম্পন্ন হওয়ায় এটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটির জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।    গণভোটের পক্ষে সরকারকেই প্রচারণা চালাতে হবে জানিয়ে সংবাদ সম্মেলনে আট দলের নেতারা বলেন, কোনো দল যদি গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়, জাতি তাদের প্রত্যাখান করবে।

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর