শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৯ পিএম, ২০২৫-১১-১৮
সুপ্রিম কোর্টসহ সারা দেশের অধস্তন আদালতে কী পরিমাণ নিরাপত্তা আছে, সে বিষয়ে রেজিস্ট্রার জেনারেলকে কমিটি গঠন করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি রাজিউদ্দীন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রুলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোয় কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
গত বছরের ২৮ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত বা ট্রাইব্যুনালগুলোয় কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আদেশ জারি করা হয়। কিন্তু সেই আদেশের পর কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ১৬ নভেম্বর আইনজীবী মেহেদী হাসান বাদী হয়ে হাইকোর্টে রিট করেন।
আজ ওই রিট আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মো. ওমর ফারুক এবং মোকাদ্দাস আহমদ। শুনানিতে আইনজীবীরা উল্লেখ করেন, অধস্তন সব দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালগুলোয় কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। এর আগে ২০০৫ সালে বিচার বিভাগের দুজন বিচারককে হত্যা, বিচারকদের বাসায় চুরি এবং সম্প্রতি রাজশাহী মহানগর দায়রা জজের ছেলে খুন হয়েছে। এ ধরনের আরও অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা বিচার বিভাগের জন্য অশনিসংকেত। শুনানি নিয়ে হাইকোর্ট রুল ও আদেশ দেন।
চট্টগ্রাম ব্যুরো : : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited