শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ১০:৫৯ এএম, ২০২০-১২-২৪
সিরাজগঞ্জে নতুন নির্মিত স্পিডব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাঈম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।
বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা চারলেন মহাসড়কে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সার্কিট হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নাঈম শহরের গোশালা মহল্লার সিদ্দিক মাস্টারের ছেলে।
আহতরা হলেন- একই মহল্লার কানাই চৌধুরীর ছেলে বাপ্পী চৌধুরী (২৬) ও চন্দন কুমারের ছেলে পার্থ (২৪)। হতাহতরা ব্যবসায়িক পার্টনার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সার্কিট হাউস এলাকায় নতুন স্পিডব্রেকার নির্মাণ করা হয়েছে। রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে শহরে আসার পথে ওই স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ছিটকে পড়েন নাঈম। তার পেছনে থাকা অপর মোটরসাইকেলে বাপ্পী ও পার্থও এসে একইভাবে ছিটকে পড়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে নাঈমের মৃত্যু হয়। বাপ্পীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাঈম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আরও দুজন আহত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited