বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে সম্ভাব্য রাজনৈতিক নাশকতার আশঙ্কা! সতর্ক জেলার আইনশৃঙ্খলা বাহিনী

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:১৫ পিএম, ২০২৫-১১-১৮

রাঙামাটিতে সম্ভাব্য রাজনৈতিক নাশকতার আশঙ্কা! সতর্ক জেলার আইনশৃঙ্খলা বাহিনী

দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা হুমকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পার্বত্য রাঙামাটিতেও রাজনৈতিক সহিংসতার চেষ্টার আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়া একটি নিষিদ্ধ ছাত্র সংগঠনের কয়েক সদস্যের মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপ থেকে বিভিন্ন পরিকল্পনার ইঙ্গিতপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে রাঙামাটির সংশ্লিষ্ট্য আইন প্রয়োগকারি সংস্থাগুলো।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা প্রতিবেদককে জানিয়েছেন, রাঙামাটি অঞ্চলে প্রধান রাজনৈতিক দলগুলোর কয়েকজন স্থানীয় নেতা এবং কিছু সাংগঠনিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলার ছক থাকার ইঙ্গিত পাওয়া গেছে। উদ্ধার করা ডিজিটাল ডিভাইসে রাঙামাটি অঞ্চলে সম্ভাব্য নাশকতা, হামলার পরিকল্পনা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে লক্ষ্য করার তথ্য পাওয়া যায়। তবে এসব তথ্যের সত্যতা যাচাই করতে তদন্ত চলছে।
শৃঙ্খলাবাহিনীর একজন কর্মকর্তা প্রতিবেদককে জানান, আমরা সম্প্রতি নিষিদ্ধ ছাত্র সংগঠনের একজনকে গ্রেফতার করে তার মোবাইল ডিভাইসে পলাতক নেতাদের সাথে গ্রুপ চ্যাটের বিষয়টি নিশ্চিত হয়েছি। এছাড়াও সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও টেলিগ্রাম গ্রুপের বিষয়টি উঠে আসে। কিছু যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে জানা যাচ্ছে, স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত কিছু নেতাকে টার্গেট করার আলোচনা ছিল। তবে কারা এর সঙ্গে যুক্ত এবং পরিকল্পনা কতটা বাস্তবসম্মত তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে সংশ্লিষ্ট্যরা। সূত্রগুলো বলছে, তদন্ত দল সম্ভাব্য টার্গেটদের –িনরাপত্তাঝুঁকি মূল্যায়ন করছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাঙামাটির বর্তমান বিএনপি-জামায়াতের রাজনৈতিক নেতৃবৃন্দকে ঘায়েল করতে আঞ্চলিকদলীয় সন্ত্রাসীদের দ্বারস্থ হচ্ছে পতিত ফ্যাসিস্টদের পলাতক নেতৃবৃন্দ। এখনো পর্যন্ত খোদ রাঙামাটির নানিয়ারচর, বন্দুকভাঙ্গা, বালুখালী, জুরাছড়ি ও বিলাইছড়িতে বিপুল অংকের অর্থের বিনিময়ে আঞ্চলিকদলগুলোর নিজস্ব তত্ত্বাবধানে তাদের নিজস্ব ঢেড়ায় অবস্থান করে এসব নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে সংশ্লিস্টরা জানতে পেরেছে।
পুলিশের একটি সূত্র প্রতিবেদককে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বিএনপি ও জামায়াতের প্রথমসারির কিছু নেতার সাথে পতিত ফ্যাসিস্ট সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের একটি অংশ ব্যবসায়িক বা চাকুরি কারনে যুক্ত থাকা কর্মচারি, ব্যবসায়িক পার্টনার, ঠিকাদারি কাজের সাথে যুক্ত থেকে বিএনপি ও জামায়াতসহ প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের তথ্য ইলেট্রনিক্স ডিভাইসের নানান গ্রুপের মাধ্যমে পলাতক নেতাদের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে পুলিশ।
বিষয়টি নজরে আনলে রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো: জসিম উদ্দিন চৌধুরী-পিপিএম প্রতিবেদককে মুঠোফোনে বলেন, যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা যারা করবে তাদের ব্যাপারে আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে অবগত হয়েছি এবং নজরদারি অব্যাহত রেখেছি। রাঙামাটিতে যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা প্রতিরোধ করার জন্য রাঙামাটির জেলা পুলিশের প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।  
এদিকে স্থানীয় রাজনৈতিক নেতারাও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, যেকোনো রাজনৈতিক সহিংসতা বা সাম্প্রদায়িক উত্তেজনা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সব রাজনৈতিক পক্ষের সতর্ক থাকা উচিত।
রাঙামাটির সংশ্লিষ্ট্য প্রশাসন ইতোমধ্যে বেশ কিছু স্পর্শকাতর এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে। পর্যটন অঞ্চল হওয়ায় স্থানীয় জনগণ ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিজিবিলিটি পেট্রোল, চেকপোস্ট নজরদারি এবং বিশেষ টহল বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট্য সূত্রে জানাগেছে।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর