শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৯ পিএম, ২০২৫-১১-২১
মোঃ নাজিম উদ্দীন:
চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সবুজটিলায় পাহাড় কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একজন আসামীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড এবং ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এবং মাটি বহনকারী পিক আপ ট্রাকটি জব্দ করা হয়।
২০শে নমেম্বর ২৫ ইংসন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে বলেন ইউ এন ও সারের নির্দেশে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত এক ব্যক্তি ও মাটি কাটার কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করে অভিযুক্তকে অর্থদন্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আদতে প্রেরন করা হইছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুবিন গণমাধ্যমকে বলেন পাহাড় দেশের অপরূপ বিচিত্রময় সৌন্দর্য এবং বন্য প্রাণীর মনোরম আবাসস্থল। পাহাড পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখে। পাহাডের সৌন্দর্য রক্ষা করা দেশের সকল নাগরিকের দায়িত্ব। তাই পাহাড় রক্ষার্থে প্রশাসনের সাথে সাংবাদিক স্থানীয় জনপ্রতিনিধি সুশীল সমাজ সহ সকলের সহযোগিতা কামনা করে তিনি গণমাধ্যমকে বলেন ইতিমধ্যে বিভিন্ন কৌশলে পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং নিয়মিত মামলার জন্য পরিবেশ অধিদপ্তরে তথ্য প্রেরণ করা হচ্ছে।পাহাড রক্ষা জিরো টলারেন্স ঘোষণা করে বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited