বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে অটোরিকশা চালক সমিতির ৪লক্ষ টাকা মৃত্যু তহবিল প্রদান

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি:    |    ০২:২২ পিএম, ২০২৫-১১-২২

রাঙামাটিতে অটোরিকশা চালক সমিতির ৪লক্ষ টাকা মৃত্যু তহবিল প্রদান

রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও রাঙামাটি বেবিট্যাক্সি চালক কল্যাণ সমিতির মৃত সদস্যদের পরিবারের নিকট মৃত্যু তহবিলের টাকা ও নতুন সদস্যদের সদস্য পদ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি ২৯৯নং আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এসময় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির সহ সভাপতি ও রাঙামাটি আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙামাটি জেলা বিএনপির উপদেষ্টা মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, সহ সাধারণ সম্পাদক মো. আলী আকবর, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রণেল দেওয়ান, রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের বেবিট্যাক্সি চালক কল্যাণ সমিতির উপদেষ্টা শামশুল আলম ও রাঙামাটি হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ চৌধুরী।
রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও রাঙামাটি বেবিট্যাক্সি চালক কল্যাণ সমিতির সহ সভাপতি মো. আবুল কালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় এসময় সমিতির মৃত্যুবরণকারী সদস্যদের পরিবার ও অন্যান্য সদস্যরা উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ২৯৯নং আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান কে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির সদস্যরা।
পরে মৃত্যুবরণকারী ৪জন অটোরিকশা শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে নগদ ৪লক্ষ টাকা প্রদান করা হয়। পাশাপাশি নতুন ৪জন সদস্য কে সদস্য পদ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, রাঙামাটির সিএনজি চালক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। পর্যটন শহরে সিএনজি চালকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের মাধ্যমে পর্যটকরা এলাকা সম্পর্কে ভালো ধারণা পায়। আপনাদের কার্যক্রম আমার ভালো লেগেছে। ধানের শীষের প্রতীকে আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাঙামাটির অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন রাঙামাটি বেবিট্যাক্সি চালক কল্যাণ সমিতি। বিগত সময়ে বিভিন্ন কারণে চালক সমিতির ঐক্য বিনষ্ট হয়েছে। এখন চালকদের মধ্যে ঐক্য ফিরে এসেছে। অনেক সিএনজি ও চালক বেড়ে গেছে। নতুন সিএনজি রেজিষ্ট্রেশন দেওয়ার ব্যাপারে একটা নীতিমালা তৈরী করতে হবে।
বক্তারা আরো বলেন, সমিতির সদস্যদের ছেলে মেয়েদের পড়ালেখায় যেন কোন সমস্যা না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। মৃত্যু তহবিলের টাকা গুলো আরো দ্রুত সময়ে পেলে সদস্যদের পরিবার আরো অপকৃত হবে বলেও যোগ করেন বক্তারা। 

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত


 উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত


সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর