শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:২৯ পিএম, ২০২৫-১১-২২
কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে শিক্ষা বিকাশে অঙ্গীকারবদ্ধ সংগঠন করগাঁও ইউনিয়ন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক কুইজ প্রতিযোগিতা ২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার বেলা ১২টায় করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এ আয়োজন।
অনুষ্টানটি স্পন্সর করছেন মালয়শিয়া প্রবাসী রঞ্জন শেখ।
অনুষ্ঠানে জারইতলা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শামসুল ইসলাম রকির সঞ্চালনায়, করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব,কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শরাফ উদ্দিন লস্কর পারভেজ, করগাঁও ইউনিয়ন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,শিক্ষক মো. শরীফুল ইসলামসহ স্থানীয় শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। অতিথিরা শিক্ষার্থীদের মনন ও মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতার ভূমিকা তুলে ধরে বলেন, “জ্ঞান বৃদ্ধি ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে পারে।”
করগাঁও ইউনিয়ন ছাত্রসমাজের আয়োজনে এবং করগাঁও ফ্রেন্ডস সার্কেল ক্লাবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
পরবর্তীতে অতিথিরা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকদের মতে, শিক্ষা উন্নয়ন, মেধা বিকাশ ও শিক্ষার্থীদের জ্ঞানচর্চা উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited