শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০২ পিএম, ২০২৫-১১-২২
বগুড়া প্রতিনিধি :
বগুড়া সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস ২০২৫।শুক্রবার বিকেলে দিনটিকে ঘিরে মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনানিবাসে আসা বীর মুক্তিযোদ্ধাসহ অতিথিদের অভ্যর্থনা জানান ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ তার স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধে বগুড়া অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূঁয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। একইসঙ্গে জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা ও বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম।
তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ।
শেষে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীর সুসজ্জিত বাদ্যদলের বিশেষ পরিবেশনা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited