শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:১০ পিএম, ২০২৫-১১-২৩
যশোর ব্যুরো :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রথম মিলন মেলা শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের পার্ক ভিউতে যশোরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও যশোর ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জি. এম. আবু ফয়সাল। মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা জিএম জিল্লুর রহমান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহিন,অতিরিক্ত পুলিশ সুপার (অব.) মোজাম্মেল হক, সাতক্ষীরা জেলা পুলিশের পিবিআইয়ের পুলিশ সুপার মীর মোহম্মদ রেজাউল ইসলাম এবং নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, কামরুজ্জামান ও নাজনীন হায়দার নীলা।
মিলন মেলায় বক্তারা বলেন, সাতক্ষীরা ও যশোরের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার করতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, প্রতিবছর নিয়মিতভাবে মিলন মেলার আয়োজন করা হবে। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেওয়া হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited