শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৪১ পিএম, ২০২৫-১১-২৩
সিলেট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে লোভাছড়া সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। নিহত যুবকের নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ি থেকে বের হন জামাল উদ্দিন। এরপর রাত ১১টার দিকে সীমান্ত সংলগ্ন ভালুকমারা গ্রামের পাশে তার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোররাতে থানায় নিয়ে আসে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, জামাল ভারতের অভ্যন্তরে একটি সুপারি বাগানে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় খাসিয়াদের গুলিতে তিনি আহত হন। পরে বাংলাদেশ সীমান্ত এলাকায় আহতাবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited