শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি : | ০২:৪৪ পিএম, ২০২৫-১১-২৪
রাঙামাটির বাঘাইছড়িতে দুই দিনের ব্যবধানে আবারও বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে মারিশ্যা–দিঘিনালা সড়কের পতেঙ্গা ছড়া এলাকায় অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মারিশ্যা জোনের একটি চৌকস দল।
অভিযানটি পরিচালনা করেন মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান। বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল আরোহী বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তায় তল্লাশি চালিয়ে ১০০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, এসব সিগারেটগুলো দীঘিনালায় নেয়ার জন্য সিজক সুজা চাকমার কাছ থেকে এনেছিলো। আরমান ও রনি গং এসব সিগারেট দীঘিনালায় প্রতিনিয়ত পাঁচার করে আসছে বলে স্থানীয় বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এ অভিযান নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির এ ধারাবাহিক অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
প্রসঙ্গত: এরআগে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় মাছের ট্রাকে পাঁচারের সময় ১৪৫০ প্যাকেট (মোট ১৪৫ কার্টুন) ভারতীয় সিগারেট এবং ঢাকা মেট্রো–ন–১৫৯৩৮২ নম্বরের একটি মিনি ট্রাক পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে বিজিবি।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited