শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৪৯ পিএম, ২০২৫-১১-২৪
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় সীমান্ত এলাকায় নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর চোরাচালান বিরোধী অভিযানে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ছয়টি ভারতীয় গরু আটক করা হয়েছে। রবিবার (২৩- নভেম্বর) আনুমানিক ভোর পাঁচটার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এই অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে অধিনায়ক নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক পঞ্চগড় সীমান্তে (৫৬ বিজিবি) এর উপ অধিনায়ক কাজী আসিফ আহমদ এর নেতৃত্বে ব্যাটেলিয়ান সদরের ১টি এবং অধীনস্থ বড়শশী বিওপির ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৭৯/এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওমর খানা নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় গরু ছয়টি মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতে থাকবে বলে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মনোনয়ন নয়, জনগণের ভোটে ঠিক হোক পার্বত্য জেলা পরিষদের নেতৃত্ব। এমন দাবি এখন তিন পার্বত্য জেলায় ক্রম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আনোয়ারায় ঋণের চাপ সহ্য করতে না পেরে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির একমাত্র সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাতজন প্রার্থী...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited