শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১৩ পিএম, ২০২৫-১১-২৪
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হচ্ছে মঙ্গলবার (২৫ নভেম্বর)। ১৬ দিনব্যাপী পক্ষ শেষ হবে ১০ ডিসেম্বর। এই ১৬ দিনে পালন করা হবে নানা কর্মসূচি। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এ তথ্য জানান। আগামীকাল সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৬ দিনের কর্মসূচির উদ্বোধন হবে। ১৬ দিনের কর্মসূচিতে থাকছে- সচেতনতামূলক প্রচার-প্রচারণা, র্যালি, আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন, জাতীয় হেল্পলাইন ১০৯ প্রচার জোরদার, কুইক রেসপন্স টিম (০১৭১৩৬৫৯৫৭৩, ০১৭১৩৬৫৯৫৭৪) সম্পর্কিত প্রচার, স্থানীয় পর্যায়ে উঠান বৈঠক ও কমিউনিটি সচেতনতা কার্যক্রম, আইনি সহায়তা ও মনোসামাজিক কাউন্সেলিং। এছাড়া সাইবার নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা কর্মসূচি, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে একযোগে শপথ পাঠসহ নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এ বছরের প্রতিপাদ্য— ‘ইউনিট টু অ্যান্ড ডিজিটাল ভায়োলেন্স অল উইমেন অ্যান্ড গার্লস’। বাংলা প্রতিপাদ্য- ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’। এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন।
প্রতিটা স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে : উপদেষ্টা
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিটা স্কুলে বাচ্চা মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে। আবার বলছি বাধ্যতামূলক। এখানে আমার দাবি হচ্ছে যে স্কুল বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য আলাদা টয়লেট রাখবে না— আমার দৃষ্টিতে সেই স্কুল রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্যতা রাখে না। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপদেষ্টা বলেন, ওই একটি অবহেলার জন্য আমার বাচ্চা মেয়েটি শতভাগ এক্সেস টু এডুকেশন পায় না। এতটাই অসংবেদনশীল আমার সমাজ। এই স্কুলগুলো যারা চালান তারা একটিবারও ভাবেন না যে একটা সামান্য কাজ আমার শিশুদের কতখানি সুগম করে দেয়। আমরা সেইটুকু অর্জন কেন করতে পারব না? তিনি বলেন, তোমরা হয়তো ভাবতেই পারো উপদেষ্টা কেন টয়লেট নিয়ে এত মেতে উঠেছেন। কিন্তু এটা যে আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ আশাকরি তোমরা উপলব্ধি করবে। উপদেষ্টা বলেন, আমি একটা অফিসে যাচ্ছি সেখানে মেয়েদের জন্য সুব্যবস্থা নাই। রাষ্ট্রীয় দপ্তরে সুব্যবস্থা নাই। হাজার-হাজার কোটি টাকার অফিস। সেই নারীদের ইনফেকশন হয়। তারা মুখ বন্ধ করে সেটা সহ্য করে। এটা একটা সংবেদনশীল ব্যবস্থা হতে পারে না। তিনি আরও বলেন, এই স্ট্যান্ডার্ডগুলোর পরিবর্তনের জন্য পলিসি মেকিংয়ে যে উদ্যোগ নেওয়ার জন্য সেটুকু আমি আশা করছি কমপ্লিট করে বিদায় হবো।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited