বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

যশোরের নওয়াপাড়ার বঙ্গ ট্রেডার্সের আড়াই কোটি টাকা মূল্যের সার চুরি, তিন কর্মী আটক

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:৪৮ পিএম, ২০২৫-১১-২৪

যশোরের নওয়াপাড়ার বঙ্গ ট্রেডার্সের আড়াই কোটি টাকা মূল্যের সার চুরি, তিন কর্মী আটক

যশোর ব্যুরো :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের আকিজ রিসোর্স লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স বঙ্গ ট্রেডার্সের আড়াই কোটি টাকা মূল্যের ৪ হাজার ৮৪০ বস্তা সার চুরির মামলায় ওই প্রতিষ্ঠানের তিন কর্মীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশ। একই সাথে সার চুরি করে বিক্রি করার ২২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটক তিনজন হচ্ছে, চাঁদপুর  জেলার শাহরাস্তি উপজেলার বরুলিয়া গ্রামের মৃত মনোতোষ মজুমদারের ছেলে সুমন মজুমদার (৩৫), চট্টগ্রামের খুলশী থানার ১০২ রেলওয়ে কলোনীর টাইগারপাস বটতলা এলাকার দুলাল দাস এর ছেলে বাবুল দাস (৩৬) এবং নারায়ণগঞ্জ বন্দর থানার ২০৩/২ উইলসন রোডের তফিকুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ (৪২)।
ডিবি পুলিশ জানিয়েছে, অভয়নগরের নওয়াপাড়া নৌ বন্দরের বিভিন্ন ঘাট থেকে বঙ্গ ট্রেডার্স আমদানি করা সার দেশের বিভিন্ন স্থানের বিএডিসির গোডাউনে সরবরাহ করে থাকে। গত ১০ নভেম্বর সন্ধ্যার দিকে সাতটি ট্রাকে করে ৪ হাজার ৮৪০বস্তা সার রংপুর, রাজশাহী, নওগাঁ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিএডিসির গোডাউনে পাঠানো হয়। ওই সারের মূল্য ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার টাকা। ঘটনার ৬ দিন পর ১৬ই নভেম্বর এবং ১৭ ই নভেম্বর বাবুল দাস ও পবিত্র কুমার কুন্ডু আকিজ রিসোর্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে ই-মেইল করে জানায়, সাতটি ট্রাকের সব বস্তা সার চুরি হয়ে গেছে। এরপর আরো ২হাজার ৪৪০ বস্তা সার ছাড় করানোর জন্য তারা অনুমোদন চাই। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সন্দেহ হলে তারা আসামিদের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেন।
কিন্তু তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। ওই সার উদ্ধার করতে পারেননি তারা। এই ঘটনায় আকিজ রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপক (স্টোর এন্ড ইনভেন্টর) অভয়নগর থানায় একটি মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পায় যশোর ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সদস্যরা ২৩ নভেম্বর রাতে মেসার্স বঙ্গ ট্রেডার্স এ গিয়ে ওই তিন কর্মীকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে। তারা স্বীকার করে ওই মালামাল ট্রাক চালকরা অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। তারা পরস্পর যোগসাজসে মালামাল ঘাট থেকে বের হতে সহযোগিতা করেন। পরে আসামী বাবুল দাসের ব্যবহৃত ব্যক্তিগত টেবিলের ড্রয়ার থেকে ২২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় আরও তদন্ত চলছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর