শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১৪ পিএম, ২০২৫-১১-২৫
কোনো কারণে যদি কোনো কেন্দ্রে গণভোটগ্রহণ বাধাগ্রস্ত হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ ভোট কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে ফল ঘোষণা করার এখতিয়ার ইসির হাতে থাকছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় গণভোট অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। অধ্যাদেশের কিছু গুরুত্বপূর্ণ অংশ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তুলে ধরেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, ‘যদি কোনো কারণে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়, তখন প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। নির্বাচন কমিশন যদি মনে করে অন্যান্য কেন্দ্রের ফলাফল দ্বারা ভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয়, শুধুমাত্র কমিশন ওইসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেবে।
ধরা যাক, এক হাজার ভোট কেন্দ্র আছে, কমিশন যদি দেখে ২০টি কেন্দ্রে ভোট নেওয়া যায়নি, কিন্তু ২০টা কেন্দ্রের ফলাফল বিবেচনা না করলেও ইতোমধ্যে যেসব কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, অর্থাৎ বাকি ৯৮০টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব; তাহলে ২০টি কেন্দ্রে পুনরায় ভোটের নির্দেশ দেবে না। জাতীয় নির্বাচনের জন্য যেই সিলমোহর প্রস্তুত করা হবে, সেই একই সিলমোহর দ্বারা গণভোট করা যাবে।’
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited