শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:২৫ পিএম, ২০২৫-১১-২৫
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলার দুধকুমড়া দারুসসুন্না মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পের আয়োজন করেছে আনোয়ারা উপজেলা ছাত্রশিবির। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বারশত ইউনিয়নের দুধকুমড়া মাদ্রাসার পাশে অনুষ্ঠিত এ ক্যাম্পে স্থানীয়দের রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয়। ফ্রি ব্লাড ক্যাম্পটি পরিদর্শন করেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী। পরিদর্শনকালে তিনি ছাত্রশিবিরের উদ্যোগের প্রশংসা করে বলেন, ছাত্রশিবির দেশের জন্য রহমতস্বরূপ সংগঠন। দুর্যোগকালীন সময় ও জাতীয় সংকটে সংগঠনটি সবসময় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ছাত্রশিবিরের ভূমিকা অনন্য। দেশের ছাত্রসমাজকে মানবিক ও নৈতিকভাবে গড়ে তুলতে তারা ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী হোসেন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মিজানুল করিম শিহাব, জামায়াত নেতা আব্দুস সবুর, আব্দুর রহিম, ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল সালাহউদ্দিন ও কামরুল হাসান সিফাতসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। ব্লাড ক্যাম্প পরিদর্শন শেষে অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী দুধকুমড়া দারুসসুন্না মাদ্রাসার বার্ষিক সভায় যোগ দেন। সেখানে তিনি মাদ্রাসার পরিচালক মাওলানা সলিমুল্লাহর সাথে কুশল বিনিময় করেন এবং পরে স্থানীয়দের সঙ্গে গণসংযোগ করেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited