শিরোনাম
মামুনুর রশিদ সেলিম | ০৮:৪৭ পিএম, ২০২৫-১১-৩০
অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অন্তর্ভুক্তির দাবি তুলেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ।
রোববার (৩০ নভেম্বর) আইন সচিব লিয়াকত আলী মোল্লা চট্টগ্রামে ই-পারিবারিক আদালত উদ্বোধন করতে এলে অ্যাসোসিয়েশন নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দীর্ঘদিনের ন্যায্য দাবি হিসেবে পদ-পদবি পরিবর্তন, বেতন স্কেল পুনর্নির্ধারণ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে সামঞ্জস্য আনাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
নেতারা বলেন, বিচার বিভাগ দেশের আইনের ধারক ও বাহক হলেও অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীরা বহুদিন ধরে নানা সুবিধা থেকে বঞ্চিত। বৈষম্য দূরীকরণ এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তারা।
আইন সচিব লিয়াকত আলী মোল্লা দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিন, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলামসহ চট্টগ্রামের বিভিন্ন স্তরের বিচারকরা। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক আকন্দ।
বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন পারভেজ, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. শামসুল হক এবং চট্টগ্রাম জজশিপ কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দাশ।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited