শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৫১ পিএম, ২০২৫-১২-০১
পিলখানা হত্যাকাণ্ডে বাহিনীর জড়িতদের নাম প্রকাশ করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। সোমবার সকালে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা৷ সংবাদ সম্মেলনে কমিশনের প্রতিবেদন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা ৷ তারা বলেন, এ হত্যাকাণ্ডে বাহিনীর জড়িতরা এখনও বহাল তবিয়তে রয়েছে৷ বিচার নিয়ে সোচ্চার থাকার কারণে, শহীদ পরিবারের সদস্যদের নানা ভাবে ভয়ভীতিও দেখানো হচ্ছে বলে অভিযোগ তাদের৷ এ অবস্থায় শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি, জড়িত সেনা সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা৷ শহীদ পরিবারের সদস্যরা বলেন, দলগত ভাবে আওয়ামী লীগ এ হত্যাকান্ড ঘটিয়েছে ৷ তাই দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে নিষিদ্ধের দাবি জানান তারা। এর আগে দীর্ঘ ১১ মাস তদন্ত শেষে, রবিবার প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাধীন তদন্ত কমিশন। এতে বলা হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। আর এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল উল্লেখ করে বলা হয়েছে, তৎকালীন সেনাপ্রধানেরও যেমন দায় আছে তেমনি, পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
রিপোর্টের বলা হয়, ক্ষমতাকে কুক্ষিগত ও পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটনানো হয়েছিল। যাতে দলগত ভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। শেখ ফজলে নূর তাপস ছিলেন প্রধান সমন্বয়ক।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited