বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাভারে অপহরণ ও চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক গ্রেফতার

সংবাদদাতা, সাভার :    |    ০৫:২০ পিএম, ২০২০-০৮-১৯

সাভারে অপহরণ ও চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক গ্রেফতার

রাজধানীর সন্নিকটে সাভারে পোশাক শ্রমিককে তুলে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির অভিযোগে সিদ্দিকুল ইসলাম ওরফে রিপন নামে এক কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাকে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয় । এরআগে মঙ্গলবার রাতে তাকে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিদ্দিকুল ইসলাম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কমলাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে সে সাভারের তেতুলঝোড়া বসবাস করে আসছিল। সে নিজেকে একটি পত্রিকার সাংবাদিক বলে দাবী করে আসছিল।
এ বিষয়ে বাদীর বরাত দিয়ে সাভার মডেল থানার হেমায়েতপুর ট্যানারি ফাঁড়ি ইনচার্জ ও পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, গত ১৬ আগস্ট দিবাগত রাতে হেমায়েতপুরের রাজফুলবাড়িয়া এলাকা থেকে খোকন মিয়া নামে এক পোশাক শ্রমিককে কৌশলে তুলে নিয়ে অভিযুক্ত কথিত সাংবাদিক সিদ্দিকসহ ৬ জন তাকে নিয়ে মারধর ও মুক্তিপণ আদায় করে। পরে খোকনকে বাঁচাতে তার স্ত্রী আসামীদের ৩০ হাজার টাকার ব্যাংক চেক ও নগদ বিকাশের মাধমে ৪ হাজার টাকা দেয়। এঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করে। পরে পুলিশ তদন্ত করে মামলা রুজু করে।
এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে।  এ ঘটনায় একজন  গ্রেফতার করা হয়েছে ও বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এধরনের অপরাধে যারাই করবে তাদের আইনের আওতায় আসতে হবে বলেও জানান এই কর্মকর্তা।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর