বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

পাবনায় শয়নকক্ষে যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ 

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৪৫ পিএম, ২০২৫-১২-০২

পাবনায় শয়নকক্ষে যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ 

রোকন বিশ্বাস-পাবনাঃ
পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া এলাকায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে শয়নকক্ষে ঢুকে এক যুবককে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গত ৮ জুন ২০২৫ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে পরদিন ৯ জুন ভোর ৬টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। তবে ঘটনার পর হত্যাকারীরা “স্ট্রোক” হয়েছে এমন গুজব ছড়িয়ে দেয় বলে অভিযোগ পরিবার ও এলাকাবাসীর।
অনুসন্ধানে জানা যায়, নিহত যুবক নাফিউল করিম সোয়ান, গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন।
পূর্ববিরোধ ও একাধিকবার হত্যার হুমকি অভিযোগ সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ১৪ এপ্রিল ২০২৫ সকাল ৭টায় মৃত মকবুল হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (৬০) ও তার ছেলে ইসমাইল বাবু (৩৫) বাদীনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে আসামিরা লাঠিসোটা নিয়ে তেড়ে আসলেও এলাকাবাসী কোনোমতে তাদের থামিয়ে দেয়।
পরে ২৫ এপ্রিল ২০২৫, স্থানীয়ভাবে মীমাংসার জন্য বসা হলে অভিযুক্তরা পুনরায় বাদী নাসিমা আক্তার ও তার পরিবারকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ।
শয়নকক্ষে ঢুকে হত্যার অভিযোগ উঠেছে, ৮ জুন রাত ১০টা ৩০ মিনিটে রাতের খাবার খেয়ে সোয়ান ঘুমিয়ে পড়লে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তার ঘরে প্রবেশ করে।
এজাহারের অভিযোগে বলা হয়েছে, ইব্রাহিম হোসেনের নির্দেশে, ইসমাইল বাবু নিহতের ডান হাত,জাহিদুল সবুজ বাম হাত, বাবুর স্ত্রী আলফা খাতুন (৩০) ডান ও বাম পা চেপে ধরে রাখে।
এসময় মৃত মকবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪৮) সোয়ানের গলায় চেপে ধরে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করে তারপর ‘স্ট্রোকের গুজব’ ছড়িয়ে দেয় সুকৌশলে হত্যাকারীরা। ৯ জুন ভোর ৬টায় নাসিমা আক্তার ও তার স্বামী রেজাউল করিম ছেলের ঘরে গিয়ে তাকে অস্বাভাবিক মৃত অবস্থায় দেখতে পায়। তাদের চিৎকারে লিটন, নয়ন, আয়শা, তন্নি, আসমা, বুলুসহ প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে।
এ সময় অভিযুক্ত নজরুল ইসলাম ও ইসমাইল বাবু বিভিন্নভাবে ময়নাতদন্ত না করতে চাপ সৃষ্টি করে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে আরও বলা হয়, জাহিদুল সবুজ নিহত নাফিউল করিম সোহানের ফোন এবং পরিবারের সবার মোবাইল ফোন কৌশলে নিয়ে নেয়, নিহতের ফোন পরে নষ্ট অবস্থায় উদ্ধার করা হয়, আত্মীয়দের ভুল লোকেশন দিয়ে বিভ্রান্ত করা হয়, দ্রুত দাফন সম্পন্ন করার জন্য আসামিরা চাপ প্রয়োগ করে।
পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যা পরবর্তী সময়ে স্বাক্ষীদের মাধ্যমে অভিযোগকারী জানতে পারেন, অভিযুক্তরা যোগসাজশে তার ছেলেকে হত্যা করেছে। এছাড়া পরিবারটিকে হত্যা ও ঘরবাড়ি লুটপাটেরও হুমকি দেওয়া হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে।
এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে অনুসন্ধান করে এবং আইসিইউ এর ইনচার্জের সাথে কথা বলে জানা যায়, আইসিইউতে যে চিকিৎসক দায়িত্বে ছিলেন তাকে দেখানো হয় এবং আমিও স্বচক্ষে দেখেছি নিহতের গলার দুই পাশেই ছিল নীল দাগ। শরীরের আরও কয়েক জায়গায়ও ক্ষতের চিহ্ন দেখা গেছে। চোখে রক্ত জমাট বেঁধে দুই পাশ ফোলা ছিল এবং সেগুলোতেও নীলচে দাগ ছিল।
আইসিইউয়ের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানিয়েছেন, আপনারা যদি আরও বিস্তারিত কিছু জানতে চান, তবে অবশ্যই ময়নাতদন্ত করতে হবে।
আইসিইউয়ের ইনচার্জ আরো বলেন, ময়নাতদন্ত করতে নিষেধ করে নিহতের সাথে আসা চাচা ও চাচাতো ভাই। স্টোকের আলামত ভিন্ন রকম হয় এই ধুয়াশা আরো পরিষ্কার হবে পোষ্ট মর্টেম করলে।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত


বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত


নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর