শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫৪ পিএম, ২০২৫-১২-০৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে দিবসটি উদযাপনে আলোচনা সভার আয়োজন করে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।
এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোসাঃ উম্মে কুলসুম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, সিভিল সার্জন প্রতিনিধি রাকিবুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের ভাই-বোন, আত্মীয়-স্বজন। তারা সমাজ কিংবা পরিবারের বোঝা নয়। সমাজে পথ চলতে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সবার প্রতি আহবান জানান তারা।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited