বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

প্রশাসন-সাংবাদিক সমন্বয়ে গুরুত্বারোপ ফটিকছড়ির ইউএনও’র

আমাদের বাংলা ডেস্ক :    |    ০২:৪৯ পিএম, ২০২৫-১২-০৪

প্রশাসন-সাংবাদিক সমন্বয়ে গুরুত্বারোপ ফটিকছড়ির ইউএনও’র

ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে প্রশাসন-সাংবাদিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন। 
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ইউএনও কার্যালয়ে ফটিকছড়ি প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংবাদকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করতে এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
ইউএনও আরও বলেন, মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিতকরণে সাংবাদিকদের তথ্য কার্যকর ভূমিকা রাখে। স্থানীয় প্রশাসন ও সংবাদকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাজার ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী-খাল রক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দ্রুত অগ্রগতি আনা সম্ভব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না, সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুক, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. কামাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী, দৌলত শওকত, এমরান হোসেন ফরহাদ, মুহাম্মদ নাছির উদ্দিন, সাইফুর রহমান সোহান, আলমগীর নিশান, সজল চক্রবর্তী, আনোয়ার হোসেন ফরিদ, আহমেদ এরশাদ খোকন, মোস্তফা কামরুল, নাজিম উদ্দিন শাহনেওয়াজ, এম জুনায়েদ, ফজলুল করিম, আব্দুল কাদের চৌধুরী ও মোহাম্মদ তারেক।
সভায় সাংবাদিকরা হালদা নদী রক্ষা, বাজারে দীর্ঘদিনের যানজট নিরসন এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন সংবাদকর্মীরা।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর