বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়িতে হামলা, নির্দেশ এলো ‘গুলি কর’

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৪:০৯ পিএম, ২০২৫-১২-০৪

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়িতে হামলা, নির্দেশ এলো ‘গুলি কর’

চট্টগ্রাম নগরে কাস্টমসের দুই কর্মকর্তার গাড়ি থামিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গাড়ি ভাঙচুর করে তাদের ‘গুলি করার’ হুমকিও দেওয়া হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। 
ভুক্তভোগীরা হলেন– চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান এবং সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন।
ভুক্তভোগী আসাদুজ্জামান খান জানান, আমরা অফিসে যাচ্ছিলাম। হঠাৎ তিনজন এসে আমাদের গাড়ি থামায়। থামানোর সঙ্গে সঙ্গেই কাচ ভাঙচুর শুরু হয়। একজন আরেকজনকে বলতে থাকে– ‘গুলি কর, গুলি কর’। আমরা কোনোভাবে গাড়ি থেকে নেমে দৌড়ে একটি গলির ভেতর ঢুকে প্রাণে বাঁচি।
তিনি বলেন, ‘গুলির শব্দ আমরা শুনিনি। তখন আমরা শুধু দৌড়াচ্ছিলাম। গাড়ি ভাঙচুর হয়েছে, তবে আমরা কেউ গুরুতর আহত হইনি। কারা বা কেন হামলা করেছে, তা তখন বুঝতে পারিনি। হামলাকারী তিনজন মোটরসাইকেলে করে আসে। একজনের হাতে ছিল চাপাতি। তিনি গাড়িতে প্রথম কোপ দেন। এরপর অন্যজন গুলি করার নির্দেশ দেন।
আসাদুজ্জামান বলেন, কাস্টমসের অনিয়ম চিহ্নিত করে তারা প্রতিদিন গড়ে ১০-১২টি মামলা করেন। এ কারণে দীর্ঘদিন ধরেই নানা পক্ষের হুমকি পাচ্ছেন। অনিয়মের বিরুদ্ধে কাজ বন্ধ করার জন্য পূর্বেও চাপ দেওয়া হয়েছিল।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, সম্প্রতি দুই কনটেইনারে আমদানি নিষিদ্ধ পপি বীজ এবং আরেক কনটেইনারে ঘন চিনি শনাক্ত করেন এই কর্মকর্তারা। আবার কসমেটিকস আমদানিকে কেন্দ্র করে কাস্টমসে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের মিথ্যা ঘোষণার অনিয়মও তারা ধরেছেন। গত দুই মাসে সেই সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এসবের কারণেই তারা বিভিন্ন মোবাইল নম্বর থেকে হুমকি পাচ্ছিলেন।
তিনি বলেন, কিছুদিন আগে একজন ফোন করে নিজেকে সাজ্জাদ পরিচয় দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। ধারণা করছি, অনিয়ম ধরার কারণেই আজকের এই হামলা।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার খায়রুল বাসার বলেন, ঘটনার পর ডবলমুরিং থানার ওসিসহ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে হামলাকারীদের শনাক্ত করা হবে। কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান আমাদের জানিয়েছেন, অফিসে যাওয়ার পথে হঠাৎ তিনজন মোটরসাইকেল আরোহী তাদের গাড়ি আটকে দিয়ে কাচ ভাঙচুর করে। এ সময় একজন অন্যজনকে বারবার ‘গুলি কর’ বলছিল। কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি। হামলাকারীদের আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক। কারা, কী কারণে এ হামলা চালিয়েছে– জানাতে পারেনি তিনি। থানায় আসতে বলা হয়েছে, আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৬ অক্টোবর প্রাণনাশের হুমকি পাওয়ার ঘটনায় বন্দর থানায় জিডি করেছিলেন আসাদুজ্জামান খান। জিডিতে উল্লেখ ছিল, ৫ অক্টোবর বিকেলে এক ব্যক্তি মোবাইল ফোন করে তাকে হত্যার হুমকি দেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর