শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৫৬ পিএম, ২০২৫-১২-০৪
আনোয়ারা সংবাদদাতা :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেইপিজেড এলাকায় বিএনপি পরিবারের উদ্যোগে দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদে জোহর কেইপিজেড মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, বেগম জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তিনি দেশের সাড়ে ১৭ কোটি মানুষের ভোটাধিকার, মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সারাজীবন লড়াই করে গেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন এ সময়ে তাঁর সুস্থতা কামনায় দেশব্যাপী প্রার্থনার ঢল নেমেছে। তারা আরও বলেন, এই সংকটময় মুহূর্তে আমরা তাঁর সুস্থতার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও গণমানুষের কথা বলার শক্তি ফিরে পান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এডভোকেট হাসান কায়েস, জালাল উদ্দিন, সায়েদুল হক, বদিউল আলম, আবু জাফর, এম এ আবদুর রহিম, আব্দুল কাদের, হেমায়েত উদ্দিন, আবদুর রহিম, ছিদ্দিকুর রহমান, আরিফুর রহমান, কাজী পারভেজ, নুরুল আবছার, নুর মোহাম্মদ, মামুনুর রশীদ, আহমদ নবী, নাজের, আলমগীর, জাফর, আনোয়ারুল আজিম, শাফাওয়াত, জহিরুল হক, ওসমান সহ বিএনপি পরিবারের সিনিয়র সদস্য ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে বেগম জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ এবং জাতীয় শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited